কক্সবাজারে ৭১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৭১ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৭ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬-এ গতকাল মঙ্গলবার এই অভিযোগ গঠন করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান আদালত। অভিযোগ শুনে ২৮ জন বিডিআর সদস্য দোষ স্বীকার করেন। ১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার কৌঁসুলি (প্রসিকিউটর) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বিশেষ আদালতের সভাপতি রাঙামাটি সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম ৭১ আসামির প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধচিত্র উপস্থাপন করেন।