কক্সবাজারে ৭১৮টি ইয়াবা বড়িসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সমুদ্র উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ৭১৮টি ইয়াবা বড়িসহ পাচারকারী মোস্তাফিজুর রহমান (৩০) ওরফে মুফিজকে আটক করেছে পুলিশ। একটি মোটরসাইকেলসহ আটক হওয়া মুফিজের বাড়ি শহরের কলাতলী এলাকায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, মিয়ানমার থেকে চোরাইপথে নিয়ে আসা এই ইয়াবার চালানটি নিয়ে মুফিজ টেকনাফ থেকে কক্সবাজার শহরে যাচ্ছিলেন। দরিয়ানগর এলাকায় তাঁকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে ওই ইয়াবার চালান উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ সুপার (সদর মডেল থানা) মো. তোফায়েল আহমদ জানান, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় চার লাখ টাকা।