কক্সবাজারে 'না' শপথ নিল পাঁচ শ শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মাদক, শিশু হত্যা, শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ ১০টি বিষয়ে ‘না’ বলার শপথ নিল পাঁচ শতাধিক শিশু। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের শপথবাক্য পাঠ করান খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন মাহফুজা খানম। এর আগে বেলা ১১টায় শহীদ দৌলত ময়দানে খেলাঘরের শিশুদের ‘না’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
আয়োজকেরা জানায়, তিন মাসব্যাপী এই না কর্মসূচি কক্সবাজার থেকে শুরু হলো, শেষ হবে ফরিদপুরে।
বেলা সাড়ে ১১টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে ‘না’ কর্মসূচি নিয়ে আলোচনা সভা হয়। বিকেলে শিশু–কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।