কক্সবাজারেও দিদার বলী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জব্বারের বলীখেলার পর এবার কক্সবাজারে ডিসি সাহেবের বলীখেলাতেও চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদারুল আলম প্রকাশ দিদার বলী।
গতকাল শনিবার বিকেল চারটায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বলীখেলার সমাপনী দিনে দিদার বলী স্থানীয় নন্দাখালীর শামসু বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
বিকেল পাঁচটায় চট্টগ্রাম জব্বারের বলীখেলায় ১১ বারের চ্যাম্পিয়ন দিদার বলীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান বাকি বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, বলীখেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব মো. জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া প্রমুখ।