কক্সবাজারের এসপিকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীরকে প্রত্যাহার করে (ক্লোজ) পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পটুয়াখালীর এসপি মো. আজাদ মিয়াকে। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, কক্সবাজারের এসপি সেলিম মো. জাহাঙ্গীরকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পটুয়াখালীর এসপি মো. আজাদ মিয়াকে। পুলিশ সূত্র জানায়, রামুর ঘটনা ভালোভাবে সামাল দিতে না পারায় এসপি জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হতে পারে।