কক্সবাজারের চার পৌরসভার নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের আদেশে কক্সবাজার জেলার চারটি পৌরসভার নির্বাচনে বাধা নেই। এ বিষয়ে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রয়েছে। চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, কার্তিক দাসের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট পৌরসভা চারটির নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেন। তবে ওই আদেশ ১৯ ডিসেম্বর চেম্বার বিচারপতি ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। ওই আদেশ প্রত্যাহার চেয়ে করা আপিল বিভাগে আবেদন করে আবেদনকারীপক্ষ। এর ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক মামলা পরিচালনা করেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক। একরামুল হক প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে। ফলে কক্সবাজার সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।