কক্সবাজারের জেলা জজকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সাদিকুল ইসলামের বিরুদ্ধে আনা একটি অভিযোগ উচ্চ আদালত থেকে তদন্ত হয়েছে। প্রাথমিকভাবে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই উচ্চ আদালতের নির্দেশে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।