কক্সবাজারের তিন ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর ও উখিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেছে বিএনপি। গতকাল রোববার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে দাবি করা হয়, গত শনিবার জেলার তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এটি ‘কলঙ্কময় ভোট নাটকের দৃশ্যায়ন’। এই তিন ইউনিয়ন হলো জালালাবাদ, রাজাপালং ও হলদিয়া পালং।
শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৭টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জালালাবাদ, রাজাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের নির্বাচনী ফল আমরা প্রত্যাখ্যান করেছি। তিনটি ইউনিয়নে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।’