কক্সবাজারের পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ ২৭ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার চারটি পৌরসভায় নির্বাচিত চার মেয়র ও ৫২ কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান ২৭ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। গত ২৭ জানুয়ারি জেলার কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও আইনগত জটিলতার কারণে প্রায় তিন মাস নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিতে পারেননি। কক্সবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নুরুল আলম নিজামী জানান, ২৭ এপ্রিল জেলার চার পৌরসভায় নির্বাচিত মেয়র, নারী ও পুরুষ কাউন্সিলরদের চট্টগ্রামে শপথবাক্য পাঠ করানো হবে।