কক্সবাজারের মহেশখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলায় দ্বিতীয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিলের দাবিতে গতকাল শনিবার বিকেলে এলাকার জনগণ মানববন্ধন ও সমাবেশ করেছেন। মাতারবাড়ী ইউপি সদস্য বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার, একরাম উল্লাহ চৌধুরী, আক্তার আহমদ, রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবদুল হামিদ, বিএনপির নেতা আরিফুল কাদের চৌধুরী, মিজবাহ উদ্দিন, কাউসার সিকদার, রাশেদ খান, রুহুল কাদের, মোর্শেদ হোছাইন, লিয়াকত আলী, মুজিবুল হক, আবু তাহের, শওকত ইকবাল, সাইফুল ইসলাম প্রমুখ। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি