কখন আসবে ফেরি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নদীতে তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রতিটি ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এ কারণে ঘাটের পথজুড়ে বাস-মিনিবাস, প্রাইভেট কারের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী প্রায় ৫০০ ট্রাকের জট দেখা গেছে। আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কারসহ অন্য পরিবহন। এই পথে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।








