কখন কোথায় ঈদের জামাত
দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ ঈদের দিন কাল শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। একই দিন কুমিল্লা, ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
কিশোরগঞ্জ: শোলাকিয়ায় ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এবার শোলাকিয়ার ঈদের জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জের শামসুদ্দিন ভূঞা মাকরাজ জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।
কুমিল্লা: কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
ময়মনসিংহ: ময়মনসিংহের প্রধান ঈদের জামাত আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আকুয়া মার্কাজ মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় ও পুলিশ লাইন মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হবে।
শেরপুর: সকাল নয়টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে পৌর ঈদগাহ মাঠে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত হবে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায়।