কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার এসও গেট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রথমে এলাকার লোকজন কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।