কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের মুকন্দবাড়ি এলাকার একটি নর্দমা থেকে গতকাল বুধবার মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কার্যালয়ের সামনের একটি নর্দমায় বস্তাবন্দী অবস্থায় মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।