প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে বিকাশ চৌকিদারের পাটখেত থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। পাট কাটতে গিয়ে ওই কঙ্কালটি দেখতে পেয়ে বিকাশ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, কঙ্কালটি আনুমানিক দেড় মাসের পুরোনো। ময়নাতদন্তের জন্য এটি গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ফরিদপুর অফিস|