কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার গকুলনগর কবরস্থান থেকে গত রোববার রাতে দুর্বৃত্তরা সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসী জানান, গতকাল সোমবার সকালে সাইফুল ইসলাম নামের এক শ্রমিক কবরস্থানে ঘাস কাটতে গিয়ে সাতটি কবর খোঁড়া দেখতে পেয়ে লোকজনকে জানান। লোকজন কবরগুলো খুঁড়ে কঙ্কাল না পেয়ে আশুলিয়া থানায় জানান। পাঁচ থেকে ছয় মাস আগের কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়। গকুলনগর গ্রামের আবদুর রহমান বলেন, এক বছর আগেও ওই কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।