কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি কবরস্থান থেকে কয়েকটি কঙ্কাল চুরি হয়েছে। গত রোববার রাতে গাজীপুর সদর উপজেলার আমানিয়া কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় পিরুজালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল্লাহ সরকার বলেন, রোববার রাতের কোনো এক সময় চোরেরা আমানিয়া কবরস্থান থেকে পাঁচ-ছয়টি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে স্থানীয় ব্যক্তিরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাঁরা কবরগুলো লাঠি দিয়ে খুঁচিয়ে দেখতে পান, পাঁচ-ছয়টি কবরে কঙ্কাল নেই। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।