কঙ্কাল চোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর কবরস্থান থেকে গত রোববার গভীর রাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম সাবু মোল্লা (৩০)। তিনি একই উপজেলার পাটকেবাড়ী গ্রামের খলিল মোল্লার ছেলে। কবরস্থানের অদূরে দায়িত্ব পালনকালে এক পাহারাদার রাত তিনটার দিকে কবরস্থানে মানুষের উপস্থিতি টের পেয়ে কয়েকজন প্রতিবেশীকে নিয়েসেখান যান। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সাবুকে আটক করা হয়।  রাজবাড়ী প্রতিনিধি