প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের অষ্টধর বাজার এলাকা থেকে মানুষের তিনটি কঙ্কালসহ এরশাদ মিয়া নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে অটোরিকশায় করে বস্তায় ভরা তিনটি কঙ্কাল নিয়ে তিনি ময়মনসিংহ শহরে আসছিলেন। বাজারের লোকজনের সন্দেহ হলে তাঁরা অটোরিকশাটি থামিয়ে পুলিশকে খবর দেন। চালকসহ এরশাদকে আটক করা হলেও পরে চালককে ছেড়ে দেওয়া হয়। তবে এরশাদ কঙ্কাল চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ দলের সদস্য বলে স্বীকারোক্তি দেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।