কঙ্গো দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাসদস্য করপোরাল রফিকুল ইসলাম গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সেনা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, গতকাল সকালে শান্তিরক্ষা মিশনটি কঙ্গোর বোগবো শহরে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এতে করপোরাল রফিকুল গুরুতর আহত হন। পরে হেলিকপ্টারে করে তাঁকে জাতিসংঘের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। রফিকুল মাত্র এক মাস আগে ওই মিশনে যোগদান করেছিলেন।

রফিকুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মধুপুর গ্রামে। ১৯৯৯ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।