কঙ্গোতে নিহত দুই সেনা কর্মকর্তার লাশ কাল দেশে আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আগামীকাল শুক্রবার দেশে আসছে। এমিরেটস এয়ারওয়েজযোগে শুক্রবার রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের মরদেহ নামানো হবে।গতকাল বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর কে এম জিয়াউল হক ও করপোরাল মো. ইউনুস মিয়ার মরদেহ বুধবার দেশে আনার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। তাঁদের জানাজা শনিবার সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মেজর জিয়াকে বনানীর সামরিক কবরস্থানে এবং করপোরাল ইউনুসকে চট্টগ্রামের সাতকানিয়ায় তাঁর নিজ বাড়িতে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।