কঙ্গোতে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ব্যাটালিয়নে (ব্যানব্যাট-১/১৫) কর্মরত সৈনিক মোহাম্মদ আবদুল মতিন গতকাল বুধবার মারা গেছেন। কঙ্গোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে মতিনের বয়স হয়েছিল ৩২ বছর। তিনি ১৯৯৯ সালের ৭ মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং গত বছরের ২৯ অক্টোবর ব্যানব্যাটের সঙ্গে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সৈনিক আবদুল মতিনের অকালমৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।