কঙ্গোতে বাংলাদেশের বিমান মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনী দেশের ইতিহাসে প্রথমবারের মতো কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একটি পরিবহন বিমান মোতায়েন করেছে। গতকাল বুধবার সকালে বিমানবাহিনী কন্টিনজেন্টের ২৩ জন সদস্য নিয়ে সি-১৩০ বিমানটি কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ বাবিবা কুর্মিটোলা থেকে তাঁদের বিদায় জানান। আইএসপিআর।