কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ব্যাটালিয়নে কর্মরত সৈনিক মো. আমির হোসেন (২৯) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্ন লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ মার্চ কঙ্গোর স্থানীয় সময় সকাল পৌনে আটটায় তিনি মারা যান।

আজ সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ খরব জানানো হয়েছে।

মো. আমির হোসেন ২০০৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। গত বছরের ২৯ অক্টোবর ব্যানব্যাট-১/১৫-এর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যান তিনি।

আমির হোসেনের স্ত্রী ও এক ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছে।