কঙ্গোয় নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার কঙ্গোয় বিমান দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীকে গতকাল শনিবার পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। নিহত মেজর কে এম জিয়াউল হক ও করপোরাল মো. ইউনুস মিয়ার মরদেহ গত শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছায়।গতকাল সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নিহতদের আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন।৪ এপ্রিল কঙ্গোয় এক বিমান দুর্ঘটনায় মেজর কে এম জিয়াউল হক ও করপোরাল মো. ইউনুস মিয়া নিহত হন। আইএসপিআর।