কঙ্গোয় বাংলাদেশি কর্মকর্তার মৃত্যুতে বান কি মুনের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশের উইং কমান্ডার মো. আবদুল হারিসের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর শোক প্রকাশ করেন। তিনি হারিসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।মহাসচিব জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেনের কাছে সমবেদনাপত্র দেন। উইং কমান্ডার হারিস গত ১৬ এপ্রিল কঙ্গোতে ইন্তেকাল করেন। তথ্য বিবরণী।