প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শিশু সংগঠন কচিপাতা থিয়েটারের ১৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহীর পদ্মা মঞ্চে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক কেক কেটে তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা করেন। এ উপলক্ষে সকালে পদ্মা মঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের কুমারপাড়া ও সাহেববাজার এলাকা প্রদক্ষিণ করে আবারও পদ্মা মঞ্চে গিয়ে শেষ হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাসান আজিজুল হক, রাজশাহীর ভাষাসৈনিক আবুল হোসেন প্রমুখ।