কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত কচুয়া উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কমিটি গঠন করা হয়।
সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সম্মেলন হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কচুয়া উপজেলা কমিটির সভাপতি হিসেবে হুমায়ন কবির প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে শাহজালাল প্রধান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মকবুল হোসেনের নাম ঘোষণা করেন। সব মিলিয়ে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কচুয়া পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে তাজুল ইসলাম তাজিরের নাম ঘোষণা করা হয়।
এর আগে কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু প্রমুখ।