কচুয়ায় ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে আহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে রোববার হরতাল চলাকালে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ৩৭ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম জানান, রোববার বেলা একটায় কচুয়া উপজেলা ছাত্রলীগের নেতা শামিম, মিজান, কবিরসহ ২০-২৫ জন তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোটরসাইকেল নিয়ে জগতপুর বাজারে অতর্কিতে হামলা চালায়। তাঁরা যুবদলের নেতা মোবারক হোসেনের দোকানসহ আটটি দোকান ভাঙচুর ও দুটি ফলের দোকান লুটপাট করে। এ সময় স্থানীয় লোকজন প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব জানান, ছাত্রলীগের নেতারা মোটরসাইকেল নিয়ে জগতপুর বাজারে ঘুরতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁরা হামলার সঙ্গে জড়িত নন।