কচুয়ায় পারিবারিক মন্দিরে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের শৈলেন্দ্রনাথ মণ্ডলের বাড়ির পারিবারিক দুর্গামন্দিরে গত সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শৈলেন্দ্রনাথ গতকাল মঙ্গলবার কচুয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে জোবাই গ্রামে শৈলেন্দ্রনাথ মণ্ডলের পারিবারিক দুর্গামন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে তিনটি প্রতিমার চুলের কিছু অংশ পুড়ে গেছে এবং একটি প্রতিমার এক হাত ভেঙে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার আমরা ওই মন্দির পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের আগুনে কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
৯ জানুয়ারি রাতে মোরেলগঞ্জ উপজেলার উত্তর কচুবুনিয়া সর্বজনীন শ্রীশ্রীরাধা-গোবিন্দ মন্দির এবং কামলা জিলবুনিয়া সর্বজনীন কালীমন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা।