কচুয়ায় পৌষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘এসো মিলি আজ হাসি-খেলায়, পিঠা উৎসব আর পৌষ মেলায়’—এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া শহীদ স্মৃতি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য দেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর-১-এর ডিজিএম জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫টি স্টল ছিল।