কচুয়ায় প্রতিপক্ষের হামলায় চারজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।আহত ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের হুমায়ুন কবীর (৪৮), বেনজীর হাওলাদার (৫০), রকিব খান (২৬) ও রুস্তম খান (৪২)। স্থানীয়ভাবে চিকিৎসা শেষে তাঁদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুকুল মজুমদার জানান, আহত ব্যক্তিদের ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাঁদের মধ্যে রকিব খানের বাঁ পা পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে।কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) জগন্নাথ চন্দ্র বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার দেপাড়া বাজারে স্থানীয় দুই তরুণের মধ্যে জাল টাকার নোট দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।