কচুয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে সর্বজনীন দুর্গা মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে কে বা কারা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
মন্দিরের সেবায়িত খোকন চক্রবর্তী জানান, ‘রাতে পূজা অর্চনা করে বাসায় যাই। সকালে এসে দেখি মন্দিরের শ্রীবাস, গধাধর, নিত্যানন্দ ও গুরুরপাখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে গতকাল দুপুরে কচুয়া থানার পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কচুয়া থানার ওসি
আলমগীর হোসেন মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।