কচুয়ায় ৩০টি দোকান আগুনে পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকানঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৯ মার্চ দিবাগত মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কচুয়া বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের একটি দোকান থেকে এ আগুনের সূত্রপাত। বাজারের নৈশপ্রহরী ওই মার্কেটে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ও কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন, পরে হাজীগঞ্জ ও শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী মিলে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কচুয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন মজুমদার জানান, বিদ্যুতের শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা দাবি করেন।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।