কচ্ছপ অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় একটি মেছো বাঘ ও একটি হলুদ কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। গত রোববার বিকেলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই প্রাণী দুটি অবমুক্ত করে। জানা গেছে, গত শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনকাদিপুর গ্রামের একটি মাছের খামারে মেছো বাঘটি ধরা পড়ে। খবর পেয়ে পরদিন বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ এটিকে উদ্ধার করে নিয়ে আসে। গত শনিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের বাজারে কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল। খবর পেয়ে ওই বিভাগের লোকজন বাজার থেকে এটিকে উদ্ধার করে নিয়ে আসেন।