কচ্ছপ ধরায় খুলনায় প্রথমবারের মতো দুই ব্যক্তির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় কচ্ছপ ধরার অপরাধে বন্য প্রাণী সংরক্ষণ ও সংশোধন আইন ১৯৭৪-এর আওতায় প্রথমবারের মতো দুই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: জগদীশ চন্দ্র মুহুরী ও প্রশান্ত কুমার বৈরাগী। তাঁদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দাকোপ উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গত বুধবার এ রায় দেন। এর আগে ৩৭৪টি কচ্ছপসহ ওই দুই ব্যক্তি গ্রেপ্তার হন।