কটকা ট্র্যাজেডি দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ আগে সুন্দরবনের কটকায় সমুদ্রে ডুবে নিহত শিক্ষার্থীদের স্মরণে আজ রোববার দিনব্যাপী কর্মসূচি পালন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
২০০৪ সালের ১৩ মার্চ ওই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন। সেই থেকে প্রতিবছর দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কালো ব্যাজ ধারণ, শোক র্যা লি প্রভৃতি।