প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের কেনাকাটার ব্যস্ততায় সিলেট নগরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে মাঠে থাকেন কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁদের আলাদা করে চেনাতে এবার দেওয়া হচ্ছে পোশাক। হলদে রঙের কটি পরা থাকবে কমিউনিটি ট্রাফিক পুলিশের। ১০০ কমিউনিটি ট্রাফিক পুলিশের জন্য ১০০টি কটি তৈরি করে বুশরা মোটরস নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সকালে নাইওরপুল এলাকায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তরে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ ১০০টি কটি হস্তান্তর করেন মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসানের কাছে। এ সময় মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মো. রেজাউল করিম, উপপুলিশ কমিশনার ট্রাফিক মো. মোশফেকুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।