কটিয়াদীতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক রফিকুল ইসলাম (২৭) ও চালকের সহকারী রকি মিয়া (১৮)।
গতকাল বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদীর চারিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক পুলিশ (হাইওয়ে) সূত্র জানায়, ট্রাকটি কিশোরগঞ্জ থেকে ভৈরব আর পিকআপটি ভৈরব থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। ভোর চারটার দিকে চারিপাড়ায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থলে রকি মারা যান। চালক রফিকুল ইসলামকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত দুজনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়।
কটিয়াদী সড়ক পুলিশের উপপরিদর্শক নেপাল চন্দ্র জানান, ট্রাকটি জব্দ করা গেলেও চালককে ধরা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।