কটিয়াদীতে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে ছাই ক্ষতি ১৪ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টাগ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি ও নগদ টাকা পুড়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।করগাঁও ইউনিয়নের ভাট্টা শুক্কুর বাড়িতে অগ্নিকাণ্ডে ওসমানের দুটি বাড়ি ও আহাম্মদ আলীর দুটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। কিশোরগঞ্জ ও বাজিতপুর ফায়ার সার্ভিসের দুটি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহাম্মদ বলেন, ‘শুনেছি, জমি কেনার জন্য ঘরে রক্ষিত ১১ লাখ টাকা পুড়ে গেছে।