কটিয়াদীতে অস্ত্রসহ তিন ‘ডাকাত’ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউল হাসান তালুকদারের নেতৃত্বে এক দল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে হারুন অর রশিদ, মনির হোসেন ও হাসান মিয়াকে গ্রেপ্তার করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, ডাকাতদের তথ্য অনুসারে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।