প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হান্নান বাবু হাজীকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। গত শুক্রবার দিবাগত রাতে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়নের মধ্যপাড়া বাজারের কাছে আসামাত্র এ ঘটনা ঘটে।পরিবার সূত্র জানায়, খবর পেয়ে হান্নানের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভাগলপুর হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।এ ঘটনায় হান্নানের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম মড়লসহ ১১ জনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা করেন। কটিয়াদী থানার পুলিশ শুক্রবার রাতেই সজীব, রতন ও তানভীরকে গ্রেপ্তার করে।