কটিয়াদীতে এক কৃষকের ছয়টি ঘর ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কামারকোনায় একদল সন্ত্রাসী এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ছয়টি ঘর ভাঙচুর ও কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী দুই সন্ত্রাসীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী গিয়াস উদ্দিন জানান, হানিফ কিশোরগঞ্জ ও অন্যান্য স্থান থেকে ভাড়া করে সন্ত্রাসী এনে বাড়িঘর ভাঙচুর করিয়েছেন। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা করা হয়েছে। হামলা কেন করলেন—এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত হানিফ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে সম্পত্তি পাব।’