কটিয়াদীতে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সতরদ্রোন গ্রাম থেকে গত বুধবার সাড়ে তিন কেজি গাঁজাসহ এক নারী ও দুই গরু চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।ডিবি সূত্র জানায়, বুধবার রাতে ডিবি ও থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে সতরদ্রোন গ্রাম থেকে আর বানু (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করে। এ সময় গরু চুরির অভিযোগে জিয়াউর রহমান (২৪) ও দানিছ মিয়াকেও (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। ওই অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।