কটিয়াদীতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় একটি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. ফারুক হোসেন (৩০), শহীদুল ইসলাম (২৫), মো. সামাদ মিয়া (২৮), গোলাপ মিয়া (২৫), মোহামঞ্চদ হোসেন (২৫), আহাম্মদ হোসেন (২৫) ও আনোয়ার হোসেন (২৬)। এঁদের কাছ থেকে পুলিশ লুণ্ঠিত দুই লাখ ১৩ হাজার ৩০০ টাকা, পাঁচটি ছুরি, ১৩টি মুঠোফোন ও চারটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। রোববার গভীর রাতে কটিয়াদীর চরিয়াকোনা গ্রামের ভজন চন্দ্র সূত্রধরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ সময় ডাকাত দল ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে। কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।