কটিয়াদীতে তীব্র শীতেও ১০ ঘণ্টা লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে শৈত্যপ্রবাহের মধ্যেও বিদ্যুতের ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ উপজেলার কৃষকের প্রধান ফসল বোরো ধান। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় বোরো ধান রোপন ব্যাহত হচ্ছে। জানতে চাইলে কটিয়াদী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. মনির উদ্দিন মজুমদার বলেন, সামনে বোরো মৌসুম। এ কারণে সাবস্টেশনগুলো মেরামতের কাজ চলছে। কত দিন এ অবস্থা চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না।’ পল্লী বিদ্যুৎ সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের মহাব্যবস্থাপক মো. আ. ওয়ারিদ জানান, রাত ১১টা থেকে সকাল আটটা পর্যন্ত বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকে। সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত দুই ঘণ্টা অন্তর লোডশেডিং হয়। কিন্তু দুই ঘণ্টার অধিক লোডশেডিং হচ্ছে—প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নাই।’