কটিয়াদীতে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা গত শনিবার কটিয়াদী থানায় মামলাটি করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের যুবক হাবিবুর রহমান গত ২৮ ফেব্রুয়ারি একই গ্রামের আট বছরের এক মেয়েকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।