কটিয়াদীতে পাঁচজনকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত সোমবার এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড, ট্রেনের ছাদে চড়ার অপরাধে তিন যাত্রী ও খোলা স্থানে পশু জবাই করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এদিকে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে গতকাল মঙ্গলবার ফলের দোকানসহ ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফারাহ্ গুল নিঝুম এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজউদ্দিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার মসুয়া বাজার থেকে জালাল উদ্দিন (৬৩) নামের এক ব্যক্তিকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটকের পর তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া খোলা স্থানে পশু জবাই করার অপরাধে বাগরাইট এলাকায় শারফিন মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং মানিকখালী রেলস্টেশনে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেসের ছাদে চড়ার অপরাধে বজলু মিয়া (৩০), মো. মোজাম্মেল (২৫) ও জোদ্দার (২০) নামের তিন যাত্রীর প্রত্যেককে ২০ টাকা করে মোট ৬০ টাকা জরিমানা করা হয়।মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল উপজেলায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন ইউএনও হাসান মাহমুদ। অভিযান চলাকালে পরীক্ষা-নিরীক্ষায় ফলে ফরমালিন পাওয়া যায়। এ ছাড়া রেস্তোরাঁয় নিম্নমানের খাবার পরিবেশন ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে অন্যান্য প্রতিষ্ঠানকে ওই জরিমানা করা হয়।