কটিয়াদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল সোমবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি হলো উপজেলার চরিয়াকোনা গ্রামের আবু কালামের মেয়ে ফুলমালী (১০) ও চরপুখিয়া গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে মমতা (৯)। গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফুলমালী তাদের বাড়িতে বেড়াতে আসা মমতাকে নিয়ে চরিয়াকোনা এলাকার একটি পুকুরের পাড়ে খেলা করতে যায়। খেলতে খেলতে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। গ্রামবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।