কটিয়াদীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নবরিয়া গ্রামে গত সোমবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন ওসমান গণি ভেলু (৫২) ও মোহাম্মদ আলী মকসু (২৮)। সূত্র জানায়, প্রতিপক্ষ রেনু মিয়ার সঙ্গে আহত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে মামলা চলছিল। এর মধ্যে একটি হত্যা মামলার অন্যতম আসামি রেনু মিয়া। পুলিশ সোমবার তাঁকে ধরতে অভিযান চালায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি রেনু মিয়ার লোকজন ওই দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।